২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা ও জাতীয় দিবসে ইসলামী ব্যাংক বাংলাদেশ সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2022, 11:16 PM

Updated : 02 Aug 2022, 03:12 PM

শনিবার স্মৃতিসৌধে ব্যাংকের পক্ষে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় পরিচালক মো. জয়নাল আবেদীন এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলাসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, উপ ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও মো. নাইয়ার আজম এবং ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।