পিরিয়ডের ‘ট্যাবু ভাঙছে’ কনফিডেন্স
সংকোচকে বিদায় জানিয়ে মেয়েদের পিরিয়ড ন্যাপকিন কিনে ফার্মেসিতে দাঁড়িয়েই সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন একদল নেটিজেন।
এ প্রচারাভিযান ন্যাপকিন নিয়ে সমাজের প্রচলিত দ্বিধা আর সংকোচ দূর করতে সহায়ক হবে বলে মনে করছেন অনেকেই।
স্কয়ার টয়লেট্রিজের পণ্য সেনোরা কনফিডেন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “পিরিয়ড নিয়ে বিভিন্ন সামাজিক ট্যাবুকে উপেক্ষা করে নারী-পুরুষ নির্বিশেষে ফার্মেসি বা সুপারশপে গিয়ে স্যানিটারি ন্যাপকিনের প্যাক ও দোকানদারের সাথে ছবি তুলে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা।
“পিরিয়ড নিয়ে সংকোচ না করে তারা ব্রাউন কাগজে মুড়িয়ে নয়, বরং প্রকাশ্যে কনফিডেন্সের সাথে স্যানিটারি ন্যাপকিন কিনে এই বার্তা দেন যে পিরিয়ড কোনো লজ্জার বিষয় নয়, সমাজে লুকানোর মত কিছুই না। এটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার এবং সবাইকে এটি স্বাভাবিকভাবেই মেনে নিতে হবে।”
অভিনব এ প্রচারাভিযানে কনটেন্ট ক্রিয়েটর শামস আফরোজ চৌধুরী, কামরুন নাহার ডানা, ক্রিকেট প্রোগ্রাম হোস্ট নীল হুরেরজাহান, অনলাইন টিচার সাকিব বিন রশীদ, ফুড ব্লগার ফায়জা, নারীদের ট্রাভেল গ্রুপের প্রতিষ্ঠাতা সাবিরা মেহরিন, হিউম্যান নিউট্রিশন কোচ রোসালিন হাবিবসহ অনেকেই নিজেদের জন্য অথবা স্ত্রীর জন্য স্যানিটারি প্যাড কিনে যুক্ত হন।
