ভিশন পণ্য কিনে, কুইজে জিতে সেন্ট মার্টিন ঘুরে এলেন ২১ বিজয়ী
ইলেকট্রনিক পণ্যের ব্র্যান্ড ভিশনের দুই ক্যাম্পেইনে ২১ জন বিজয়ী ঘুরে এলেন দেশের সর্বদক্ষিণের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন।
ভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি ক্যাম্পেইনে প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ভিশন ইলেকট্রনিক্স এর এলইডি টিভি, ফ্রিজ, এসি, ওভেন, ওয়াশিং মেশিন, ওয়াটার পিউরিফায়ারের মত পণ্য কিনে রেজিস্ট্রেশন করে সঙ্গীসহ ঘুরে এসেছেন ১৫ বিজয়ী।
আর 'ভিশন স্মার্ট টিভি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২১' অনলাইন কুইজ 'ভিশন প্রেডিকশন গুরু’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ৬ জন। কুইজে বিজয়ী ওই ছয়জনসহ মোট ২১ বিজীয়কে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ঘুরিয়ে আনা হয়েছে।
ভিশন ইলেকট্রনিক্স জানায়, দুই ক্যাম্পেইনে সেন্ট মার্টিন ভ্রমণ ছাড়াও ভিশনের এর পক্ষ থেকে আরও বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়েছে বিজয়ীদের।
এ ছাড়া নৌকা ভ্রমণ, ফুড ফেস্ট, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন বিজয়ীরা।
সফরে ভিশন ইলেকট্রনিক্স এর ব্র্যান্ড ম্যানেজার মাহাবুবুর রহমান ও মাহাদী হাসানসহ কোম্পানির ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
