২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী দিবসে পরিচ্ছন্নতা অভিযানে ইউনিলিভার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পরিবেশের সুরক্ষায় প্লাস্টিক সংগ্রহ বিষয়ে সচেতনতা তৈরি করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় শতাধিক নারীর অংশগ্রহণে পরিচ্ছন্ন অভিযান চালিয়েছে ইউনিলিভার বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2022, 12:00 AM

Updated : 02 Aug 2022, 03:03 PM

দিনব্যাপী এই কর্মসূচির উদ্দেশ্য ছিল প্লাস্টিক সংগ্রহের প্রয়োজনীয়তা ও নারীর ক্ষমতায়ন সম্পর্কে স্থানীয়দের মধ্যে সচেতনতা গড়ে তোলা।

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, এই কর্মসূচির মধ্যে ছিল নগরীতে ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহ, সচেতনতামূলক আলোচনা, বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা তৈরি, প্লাস্টিক আবর্জনার স্তূপ পরিদর্শন, নারী পরিচ্ছন্নতাকর্মীদের সম্মাননা প্রদান।

ইউনিলিভার বাংলাদেশ ‘গ্লো অ্যান্ড লাভলী’র সহায়তায় মঙ্গলবার আয়োজিত এই অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশ এবং ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগিতা ছিল।

পরিচ্ছন্নতা অভিযানে ইউনিলিভারের নারী ম্যানেজার, ইউএনডিপির নারী ও পুরুষ স্টাফ, কমিউনিটি লিডার ও এনসিসির নারী পরিচ্ছন্নতা কর্মীরা ছিলেন।

পরিচ্ছন্নতা অভিযানের পর শহরের আলী আহমেদ চুনকা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী. ইউনিলিভারের করপোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশনের প্রধান শামীমা আক্তার, প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের পরিচালক সাকসী হান্ডা, ইউএনডিপি বাংলাদেশের লাইভলিহুডস ইমপ্রুভমেন্ট অফ আরবান পুওর কমিউনিটি প্রজেক্ট (এলআইইউপিসিপি) প্রকল্প ব্যবস্থাপক যুগেশ প্রধানাং উপস্থিত ছিলেন।

মেয়র আইভী বলেন, “আমরা সবাই ক্ষমতাশালী নারী এবং চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের আরও সাহসী, আত্মবিশ্বাসী ও দূরদর্শী হওয়া প্রয়োজন। শহরের প্লাস্টিক বর্জ্য পরিষ্কারে এমন অনুপ্রেরণামূলক উদ্যোগে নারীদের এগিয়ে আসাকে স্বাগত জানাই।”

ইউনিলিভারের শামীমা বলেন, “পৃথিবীর সুরক্ষায় আমাদের দায়বদ্ধতা সমূহের মধ্যে রয়েছে, এনসিসি ও অন্যান্য শহরে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক বড় ধরনের সমস্যা হিসেবে দেখা দেওয়ায় তা সংগ্রহের ওপর গুরুত্ব দিয়ে ইউনিলিভার এই ব্যতিক্রমী প্রকল্প হাতে নিয়েছে।

ইউনিলিভার বাংলাদেশের মানবসম্পদ বিভাগের পরিচালক সাকসী হান্ডা বলেন, “আমাদের প্রতিষ্ঠানে নারী ম্যানেজার ৪১ শতাংশ, যা দেশের সব খাতের মধ্যে সর্বোচ্চ। ইউনিলিভার বিশ্বাস করে বৈচিত্র্যময় কর্মীরা অকল্পনীয়, অসম্ভব ও ভাবনার অতীত বিষয়কেও বাস্তবে রূপ দিতে পারেন।”