২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেয়ার গ্রুপের কারখানা পরিদর্শনে ব্রিটিশ হাই কমিশনার

নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিক্সের কারখানা পরিদর্শন করেছেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2022, 12:17 AM

Updated : 02 Aug 2022, 03:00 PM

বৃহস্পতিবার ফেয়ার গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের দিন বুধবার শিবপুরের ওই কারখানা পরিদর্শনে যান তিনি।

ব্রিটিশ দূতকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “ফেয়ার ইলেক্ট্রনিক্স অসাধারণ উচ্চাভিলাষের বাস্তবায়ন ঘটিয়ে বাংলাদেশেই বিশ্বমানের পণ্য উৎপাদন করছে।

”এর মাধ্যমে তারা বাংলাদেশের ভবিষ্যতের ম্যানুফ্যাকচারিং খাতের প্রতিফলন ঘটিয়েছে। এটা সত্যিই অত্যন্ত উৎসাহব্যঞ্জক ও প্রেরণা যোগানোর মতো বিষয়।”

কাজের পরিবেশ দেখে বৃটিশ কোম্পানিগুলো ফেয়ার গ্রুপকে এ দেশে তাদের পার্টনার হিসাবে পেতে আগ্রহী হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, “আমি আমার টিমকে সে লক্ষ্যে কাজ করার নির্দেশনা দিয়েছি। আমি দেখেছি, নারী-পুরুষ সম্মিলিতভাবে পুরোপুরি সমান মর্যাদা নিয়ে এখানে একযোগে কাজ করছে।

”ফ্যাক্টরি ফ্লোরে তারা সবাই মিলে বাংলাদেশেই বিশ্বমানের পণ্য উৎপাদন করছে। আমি মনে করি এটাই বাংলাদেশের ভবিষ্যত।”

বুধবার সকালে ফেয়ার ইলেক্ট্রনিক্স কারখানায় পৌঁছালে ডিকসনকে স্বাগত জানান ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব।

এ সময় অন্যদের ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দাইয়ান, উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদ আর চৌধুরী, চীফ মার্কেটিং অফিসার মো: মেসবাহ উদ্দিন, পরিচালক (প্রশাসন) নূর মোহাম্মদ সিকদার, হেড অফ কমিউনিকেশন এন্ড কর্পোরেট ফিলান্থ্রপি হাসনাইন খুরশেদ, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট রায়ান আহমেদ এবং সিওও (ফ্যাক্টরি) আকরামুল হক  উপস্থিত ছিলেন।

ব্রিটিশ হাই কমিশনারের পার্টনার তেরেসা এলবর এবং হাই কমিশনের হেড অফ আইটি শাহরিয়ার রউফ, অ্যাকটিং হেড অফ ইন্টারন্যাশনাল ট্রেড খালিদ গাফফার ও হাই কমিশনারের এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট মাহতালাত মাহবুবও এসময় উপস্থিত ছিলেন।

নরসিংদীর এই কারখানায় স্যামসাংয়ের মোবাইল ফোন এবং টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন ও মাইক্রো ওয়েভ ওভেন উৎপাদন করে থাকে ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড।