২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপ ভ্রমণে ছাড় পাচ্ছেন সিটি ব্যাংকের গ্রাহকরা

সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড গ্রাহকরা জিএসএ টোটাল এয়ার সার্ভিসের ঢাকা-মালদ্বীপ-ঢাকা বিমান টিকেটে পাচ্ছেন ১০ শতাংশ মূল্যছাড়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2022, 10:12 PM

Updated : 02 Aug 2022, 02:59 PM

সম্প্রতি সিটি ব্যাংক ও মালদ্বীপের জিএসএ টোটাল এয়ার সার্ভিসের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সিটি ব্যাংক জানায়, টিকিটে ১০ শতাংশ ছাড়ের পাশপাশি গ্রাহকদের জন্য রয়েছে মালদ্বীপে বেড়ানোর দুইজনের শেয়ারিং প্যাকেজ সুবিধা, যা প্রতিজনের জন্য ৫৩ হাজার টাকা থেকে শুরু।

“এ প্যাকেজে থাকছে তিন তারকা বিচ হোটেলে তিনদিন দুইরাত অবস্থান, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, দুজনের জন্যে একটি রুম, রিটার্ন এয়ার টিকেট, স্পিডবোর্ডে হোটেল থেকে এয়ারপোর্টে পিক অ্যান্ড ড্রপ।”

১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অফারটি চলবে ৩১ মার্চ পর্যন্ত।