বইমেলায় স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে `ডেটল ও হারপিক’
একুশে বইমেলার প্রবেশপথে দর্শনার্থীদের হাত স্যানিটাইজ করছে ‘ডেটল’, আর মেলা প্রাঙ্গণের সব টয়লেট পরিষ্কার রাখছে ‘হারপিক’।
মঙ্গলবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যক্তিগত সুরক্ষার জন্য প্রবেশপথের পাশাপাশি মেলা প্রাঙ্গণে কোভিড-১৯ সুরক্ষা বুথ স্থাপন করা হয়েছে। সেখান থেকে গ্রাহকরা সাবান ও হ্যান্ড স্যানিটাইজারের মত প্রোডাক্ট সংগ্রহ করতে পারছেন। তাছাড়া মেলার সব টয়লেটে হ্যান্ডওয়াশ রক্ষণাবেক্ষণও নিশ্চিত করা হচ্ছে।
ডেটল বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার ফারনাজ করিম বলেন, “মহামারী শুরু হওয়ার পর থেকেই ডেটল করোনাভাইরাস প্রতিরোধ ও এ থেকে নিরাপদ থাকার সঠিক উপায় সম্পর্কে সচেতন করার কাজ করে যাচ্ছে।
“একটি দায়িত্বশীল ব্র্যান্ড হওয়ায় এ বছরের একুশে বইমেলায় আসা দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার বেশ কিছু ব্যবস্থা রেখেছি।”
হারপিক বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার সালাহউদ্দিন তারেক বলেন, "আমরা দর্শনার্থীদের জন্য জীবাণুমুক্ত পরিচ্ছন্ন টয়লেটের ব্যবস্থা রেখেছি। যেখানে তারা হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজারও পাবেন।”
