২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরএফএলের ৩ কোম্পানির পরিবেশক সম্মেলন হল কক্সবাজারে

দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএলের সহযোগী কোম্পানি বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড, রংপুর ফাউন্ড্রি লিমিটেড ও আরএফএল বাইকের পরিবেশক সম্মেলন হয়ে গেল কক্সবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2022, 10:25 PM

Updated : 28 Apr 2022, 11:40 PM

গত শনি ও রোববার পাঁচ তারকা হোটেল রয়েল টিউলিপে এ পরিবেশক সম্মেলন হয় বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের পিভিসি দিয়ে তৈরি দরজা, উইন্ডো, শিট, সিলিং, নেট ও সফট পিভিসিসহ বিভিন্ন পণ্য; রংপুর ফাউন্ড্রির টিউবওয়েল, বাথরুম ফিটিংস, গ্যাস স্টোভ, ওয়েল্ডিং ইলেক্টোড, জিআই ফিটিংস, কৃষি যন্ত্রপাতি এবং আরএফএল বাইকের দুরন্ত বাইসাইকেল, রিকশা ও ভ্যান স্পেয়ার পার্টসের পরিবেশকরা সম্মেলনে অংশ নেন।

জাতীয় পর্যায়ের শীর্ষ ৯৩ জন পরিবেশককে পুরস্কার দেওয়া হয় এ অনুষ্ঠানে।

আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালসের নির্বাহী পরিচালক দিলীপ কুমার সূত্রধর, রংপুর ফাউন্ড্রির বিজনেস ইনচার্জ আব্দুল কুদ্দুস মিয়া, আরএফএল বাইকের নির্বাহী পরিচালক সৈয়দ জয়নুল আবেদিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সম্মেলনে।