২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের ৯ কর্মীর বীমা দাবির চেক হস্তান্তর

ইসলামী ব্যাংক বাংলাদেশ  লিমিটেডে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী নয় জন কর্মকর্তা-কর্মচারীর জীবন বীমা দাবির চেক দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 12:05 AM

Updated : 02 Aug 2022, 02:56 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ব্যাংকটি।

২০২১ সালে ইসলামী ব্যাংকে কর্মরত অবস্থায় এই নয় কর্মকর্তা-কর্মচারী মৃত্যুবরণ করেন।

ইসলামী ব্যাংক টাওয়ারে এ কর্মকর্তা-কর্মচারীর জীবন বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।

পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্সে গ্রুপ বীমার আওতায় কর্মচারীদের পরিবারকে মোট ৪৬ লাখ টাকা দেওয়া হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পদ্মা ইসলামী লাইফের ভাইস চেয়ারম্যান দেওয়ান নূরুল ইসলাম এফসিএ।

বিশেষ অতিথি ছিলেন পদ্মা ইসলামী লাইফের ক্লেইম কমিটির চেয়ারম্যান হুমায়ুন বখতিয়ার এফসিএ ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোরশেদ আলম সিদ্দিকী, ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জে.কিউ.এম. হাবিবুল্লাহ এফসিএস ও মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকীসহ উভয় কোম্পানির ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।