২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অথবা ডটকমের বইমেলায় ৪০% পর্যন্ত ছাড়

‘অথবা ডটকম’ আয়োজিত অনলাইন বইমেলায় ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন ক্রেতারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2022, 10:15 PM

Updated : 02 Aug 2022, 02:54 PM

ফেব্রুয়ারি মাসজুড়ে চলা এ মেলায় বিকাশ পেমেন্টে ২০ শতাংশ ক্যাশব্যাক সুবিধাও থাকছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, অথবা ডটকমের ওয়েবসাইটে শুরু এ মেলায় ৩০০ টাকার বেশি কেনাকাটায় থাকছে গিফটসহ সারাদেশে ডেলিভারি সুবিধা। এ মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে গুডলাক স্টেশনারি।

অথবা ডটকম জানায়, ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অনলাইনভিত্তিক এ বইমেলা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

“এ অনলাইন বইমেলায় পাঠকদের জন্য থাকছে প্রিয় লেখকদের নতুন সব বই, দেশি ও বিদেশি বই, বেস্ট সেলার বই, ইসলামিক ও মোটিভেশনাল বইসহ আরও অন্যান্য বইয়ের বিশাল সমাহার।”