কীসের পেছনে ছুটছেন সাকিব?
বিশ্বের শীর্ষ ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে আসেন। সম্প্রতি ভাইরাল হয়েছে তার পেইজ থেকে আপলোড করা ছোট্ট একটি ভিডিও ক্লিপ।
কয়েক সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায় গহীন জঙ্গলে কিছু একটা ধরার জন্য ছুটছেন সাকিব। কীসের জন্য এবং কী পাওয়ার জন্য সাকিবের এই প্রাণপণ দৌড়, তা নিয়েই এখন আলোচনা।
সোশ্যাল মিডিয়ার অনেকেই ভিডিওটি শেয়ার করছেন এবং ক্যাপশনগুলোও বেশ মজার।
‘আবার কী হলো’, ‘কই যাচ্ছে সাকিব’, ‘টাইগার কি বাঘরে ধাওয়া করতেছে নাকি’, ‘আর কতো দৌড়াইবেন বস’ ইত্যাদি।
ভিডিওর কমেন্ট সেকশনেও থাকছে ভক্তদের নানারকম জিজ্ঞাসা ও অনুমান নির্ভর কমেন্টস। কিন্তু আসলে কী হচ্ছে?
আর এই ভিডিওর রহস্যই বা কী! জানার জন্য সাকিব আল হাসানকে ফোন করা হলে তাকে পাওয়া যায় নি। হয়ত বিপিএল নিয়ে ব্যস্ততায় তিনি ফোন থেকে দূরে আছেন।
মাঠের বাইরে সবসময় সাকিবকে দেখা যায় বেশ ফুরফুরে মেজাজে। তবে এবার কী এমন হল? অনেকেই বুঝে উঠতে পারছেন না।
ক্রিকেট খেলার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের সাথে সম্পৃক্ত আছেন এই অলরাউন্ডার। তবে কী এটি তার নতুন কোনো ব্র্যান্ডের প্রচার? জানার অপেক্ষায় সবাই।
ডিসক্লেইমার এটি একটি বিজ্ঞাপনী বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়। |
