২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাস্টমাইজড গ্যাস স্টোভ আনল আরএফএল

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আরএফএল আনল পাঁচ ধরনের নতুন কাস্টমাইজড গ্যাস স্টোভ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2022, 11:15 PM

Updated : 02 Aug 2022, 02:50 PM

শনিবার রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে স্টোভগুলো উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উদ্বোধন শেষে আরএফএল গ্রুপের পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, “পরিবারের ভালোবাসার বন্ধনকে আরও অটুট করতে ভালোবাসা দিবসে প্রিয়জনকে সারপ্রাইজ দিতে এ বিশেষ গ্যাস স্টোভগুলো হবে সেরা উপহার।”

অনুষ্ঠানে আরএফএল গ্যাস স্টোভের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এ এম রাকিবুল আহসান বলেন, “রান্নায় ভালোবাসার অনুভূতিকে ভিন্ন রূপ দিতে আমরা ‘ভালোবাসার আঁচে লেখা থাক কাঁচে’- এ বিশেষ কর্মসূচি শুরু করেছি। এ ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা তাদের পছন্দমত ভালোবাসার যেকোনো উইশ প্রিন্ট করে নিতে পারবেন গ্যাস স্টোভের লাভ মার্কড জায়গাতে।”

চলতি মাসজুড়ে ১০ শতাংশ ছাড়ে স্পেশাল অফারটি উপভোগ করা যাবে ই-কমার্স সাইট অথবাডটকম থেকে।

অনুষ্ঠানে আরএফএল গ্যাস স্টোভের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) আমিনুল ইসলাম ও ম্যানেজার (অপারেশন) মো. রায়হানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।