২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলায় বিকাশে প্রবেশ টিকেট কিনেছেন পৌনে তিন লাখ জন

পূর্বাচলে প্রথমবারের মতো আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিকাশ পেমেন্ট দিয়ে প্রবেশ টিকেট এবং বাসের টিকেট কেনায় ব্যাপক সাড়া পাওয়ার কথা জানিয়েছে মোবাইল ব্যাংকিং কোম্পানিটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2022, 10:19 PM

Updated : 02 Aug 2022, 02:49 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, গত সোমবার শেষ হওয়া মাসব্যাপী বাণিজ্য মেলায় দুই লাখ ৬৬ হাজার দর্শনার্থী বিকাশ পেমেন্ট দিয়ে প্রবেশ টিকেট কিনেছেন।

৭০ হাজার দর্শনার্থী বিকাশে বিআরটিসি বাসের টিকেট কিনে বাণিজ্য মেলায় আসা যাওয়া করেছেন এবং ১১ হাজার দর্শনার্থী মোটরসাইকেলের ভাড়া বিকাশের মাধ্যমে পরিশোধ করেছেন।

এছাড়া মেলায় বিভিন্ন স্টলে পণ্য ও সেবা কিনে বিকাশ পেমেন্ট করে ৫ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়েছনে অসংখ্য দর্শনার্থী বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী বলেন, “মোবাইল আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেনের অভ্যাস, অভ্যস্ততা বাড়ছে ক্যাশবিহীন লেনদেনে। এরই প্রতিফলন দেখা গেল এবারের বাণিজ্য মেলায়।”

তিনি বলেন, মেলায় আসা যাওয়ার বাসের টিকেট, প্রবেশ টিকেট, মোটরসাইকেল পার্কিং ফি এবং বিভিন্ন পণ্য কিনে মূল্য পরিশোধ - সব কিছুতেই গ্রাহকের আগ্রহ ছিল বিকাশে লেনদেনে। আগামীতে মেলায় বিকাশ সেবার পরিসর আরও বাড়াতে উদ্যোগ নিব আমরা।”