২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএমএবির নতুন সভাপতি মামুনুর রশিদ

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সভাপতি নির্বাচিত হয়েছেন এক্স-ইনডেক্স কোম্পানিজের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2022, 10:06 PM

Updated : 02 Aug 2022, 02:49 PM

মঙ্গলবার ঢাকার কাঁটাবনে আইসিএমএবি ভবনে কাউন্সিল সভায় ২০২২ সালের নতুন কমিটি নির্বাচন করা হয়।

সেখানে মো. মনিরুল ইসলাম ও ইমতিয়াজ আলম সহসভাপতি, এ কে এম কামরুজ্জামান সচিব এবং মো. আলী হায়দার চৌধুরী কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

নতুন সভাপতি মামুনুর রশিদ এর আগে আইসিএমএবির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এক্স-ইনডেক্স কোম্পানিজের উপ-ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একজন স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান; বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) ভাইস প্রেসিডেন্ট এবং এফবিসিসিআই এর একজন সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন মামুনুর রশিদ।

এর আগে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ব্র্যাক আড়ং, রহিম আফরোজ, সমিট পাওয়ার লিমিটেড, সেবা ফোন এবং কাজী ফার্মস গ্রুপে বিভিন্ন পদে তিনি কাজ করেছেন।