বিটিআই মেগা সেলস ইভেন্টে ৮০০ অ্যাপার্টমেন্ট
ঢাকা ও চট্টগ্রামের ৮০০টিরও বেশি অ্যাপার্টমেন্ট প্রদর্শন করছে বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড।
সম্প্রতি গুলশানে কোম্পানিটির প্রধান কার্যালয়ে দুদিনের বিটিআই মেগা সেলস ইভেন্ট ২০২১ এ এসব অ্যাপার্টমেন্ট ক্রেতা-দর্শকদের সামনে উপস্থাপন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কোম্পানিটি জানায়, এ ইভেন্টে ঢাকা ও চট্টগ্রামের ৩০টি স্থানে ৪৪টি প্রকল্পে ৮০০টিরও বেশি অ্যাপার্টমেন্ট প্রদর্শন করা হয়।
প্রদর্শনীর মূল আকর্ষণ ছিল বিটিআই এর গৃহঋণ অংশীদারদের পক্ষ থেকে কিছু বিশেষ অফার এবং দেশের আবাসন খাত সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে গ্রাহকদের অবহিত করা।
অনুষ্ঠানে বিশেষজ্ঞদের দ্বারা একটি বিশেষ ‘নলেজ সেশন’ আয়োজন করা হয়, যেখানে কর সংক্রান্ত বিষয়, বিটিআই নির্মাণ শিল্প এবং কাস্টমার সার্ভিসের ওপর বিশদ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিটিআইর প্রায় ৪০০ জন অতিথি উপস্থিত ছিলেন।
