২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারাজ ১১.১১ উৎসবে বিকাশে দাম পরিশোধে ২০% ক্যাশব্যাক

অনলাইন মার্কেটপ্লেস দারাজে ১১ নভেম্বর সারাদিন ১১.১১ উৎসবে কেনাকাটায় বিকাশে দাম পরিশোধ করলেই গ্রাহকরা পাবেন ২০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2021, 07:18 PM

Updated : 02 Aug 2022, 06:33 PM

তবে সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

দারাজ বাংলাদেশ চতুর্থবারের মতো ‘দারাজ ১১.১১’ উৎসবটি আয়োজন করছে। এ উৎসব উপলক্ষে বিভিন্ন অফারসহ নতুন সব পণ্যের সমাহার নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দারাজ জানিয়েছে, তাতের ওয়েবসাইট ও অ্যাপ থেকে পোশাক, জুতা, ইলেকট্রনিক্স, গ্রোসারি, ডিজিটাল পণ্য, প্রসাধনী সামগ্রী, বাড়ির সাজসজ্জার সামগ্রীসহ সব ধরনের পণ্যে বিকাশ পেমেন্টে কেনাকাটা করে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক নিতে পারবেন গ্রাহকরা। ক্যাশব্যাক পেতে হলে গ্রাহককে ১১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে পেমেন্টে গেটওয়ে থেকে পেমেন্ট সম্পন্ন করতে হবে।

এ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বিকাশের ফেইসবুক পাতায়।