২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে বিনিয়োগ সম্মেলনে ইউসিবিএল

যুক্তরাজ্যে লন্ডন ও ম্যানচেস্টারে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’র পৃষ্ঠপোষকতায় ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2021, 07:14 PM

Updated : 02 Aug 2022, 06:33 PM

মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ৪ নভেম্বর লন্ডনে এবং ৮ নভেম্বর ম্যানচেস্টারে বিনিয়োগ বিষয়ক এই সম্মেলন হয়, যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ম্যানচেস্টারে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।