২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে এল ফ্রেশ ‘হ্যাপি ন্যাপি’ ডায়াপার

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) বাজারে এনেছে ‘ফ্রেশ হ্যাপি ন্যাপি প্যান্ট ডায়াপার’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2021, 11:57 PM

Updated : 02 Aug 2022, 06:32 PM

দেশের শিশু ও অভিভাবকদের চাহিদা বিবেচনায় এমজিআই ‘সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মানের’ প্যান্ট সিস্টেম এই ডায়াপার বাজারে এনেছে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ফ্রেশ হ্যাপি ন্যাপি প্যান্ট ডায়াপার প্রস্তুতে ব্যবহার করা হয়েছে আমদানিকৃত উন্নতমানের কাচামাল ও সর্বাধুনিক প্রযুক্তি। এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোটার্টি যা র‌্যাশ উঠা ঠেকায়। এতে রয়েছে অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন জাপানি প্রযুক্তির এসএপি ডাবল লেয়ার যার ফলে লিকেজ হয় না।”

সম্প্রতি নতুন এই পণ্যের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মেঘনা গ্রুপের পরিচালক তাহমিনা বিনতে মোস্তফা, তানজিমা বিনতে মোস্তফা ও তাসনিম বিনতে মোস্তফা উপস্থিত ছিলেন।