২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশপুরে ইসলামী ব্যাংকের শাখা

ঝিনাইদহের মহেশপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ শাখা চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2021, 11:43 PM

Updated : 10 Oct 2022, 06:21 PM

বুধবার ব্যাংকের ৩৭৭তম এ উদ্বোধন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।

অনুষ্ঠান শেষে শাখার সিআরএম ও এটিএম বুথ উদ্বোধন করা হয়।

ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহেশপুর পৌর মেয়র মোঃ আব্দুর রশিদ খাঁন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের যশোর জোনপ্রধান মোঃ মাকসুদুর রহমান।

আরও বক্তব্য দেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম ও মহেশপুর শাখাপ্রধান ইমরুল হক, গ্রাহক শুভানুধ্যায়ীদের থেকে বক্তব্য দেন মহেশপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ ফসিয়ার রহমান, মহেশপুর পৌর ল্যাব স্কুলের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম এবং নারী উদ্যোক্তা জেসমিন খাতুন।

এছাড়া ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান অতিথির বক্তব্যে মুনিরুল মওলা বলেন, ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ এবং বিশ্বসেরা এক হাজার ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক। এই ব্যাংকের আমানত এক লাখ ৩৩ হাজার কোটি টাকার বেশি, যা থেকে দেশের উন্নয়ন সহযোগী, প্রয়োজনমুখী ও শ্রমঘন শিল্পে বিনিয়োগ পরিচালিত হয়ে আসছে।

তিনি বলেন, বর্তমানে এ ব্যাংক ৩৭৭টি শাখা, ১৯৬টি উপশাখা, ২৬০০টি এজেন্ট আউটলেট এবং ২০০০ এর অধিক এটিএম ও সিআরএম মেশিনের মাধ্যমে গ্রাহকদের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা প্রদান করছে।

এমডি বলেন, এগুলোর মাধ্যমে ইসলামী ব্যাংক দেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।