লংকাবাংলার সঙ্গে ডাচ-বাংলার চুক্তি
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের গ্রাহকরা ডাচ-বাংলা ব্যাংকের সেবা ব্যবহার করে মাসিক সঞ্চয় ও ঋণের কিস্তি এবং ক্রেডিট কার্ডের বিল দিতে পারবেন।
লংকাবাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডাচ-বাংলা ব্যাংকের সঙ্গে তাদের এই সংক্রান্ত কর্পোরেট চুক্তি সই হয়েছে।
এই চুক্তির আওতায় লংকাবাংলার গ্রাহকরা ডাচ-বাংলা ব্যাংকের রকেট, নেক্সাসপে এবং এজেন্ট ব্যাংকিং পরিষেবার মাধ্যমে জমা, কিস্তি কিংবা বিল দিতে পারবেন।
লংকাবাংলা ফাইন্যান্সের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অপারেশন্স এ কে এম কামরুজ্জামান এবং ডাচ বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ অপারেশন্স অ্যান্ড লায়াবিলিটি মোশাররফ হোসেন মঙ্গলবার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।
অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট খুরশেদ আলম বলেন, “এই চুক্তির মাধ্যমে সারা দেশে আমাদের সমস্ত গ্রাহকরা ডাচ-বাংলা ব্যাংক এর নেক্সাসপে, রকেট এবং এজেন্ট ব্যাংকিং পরিষেবাগুলোর সাহায্যে তারা তাদের প্রয়োজনীয় আর্থিক লেনদেনসমূহ সহজেই সম্পন্ন করতে সক্ষম হবেন।”
মোশাররফ হোসেন বলেন, “সারা বাংলাদেশে আমাদের ৫৫০০টিরও বেশি এজেন্ট ব্যাংকিং পয়েন্ট এবং ২৩৯০০৩টি রকেট এজেন্ট রয়েছে। তাছাড়া আমাদের নেক্সাসপে এবং এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা লংকাবাংলার গ্রাহকদের একটি কাস্টমাইজড পেমেন্ট সল্যুশন সুবিধা প্রদান করতে পারব বলে আশা করি।”
