প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লাখ কম্বল দিল প্রাইম ব্যাংক
সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক লাখ কম্বল দিয়েছে প্রাইম ব্যাংক।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে গত বৃহস্পতিবার এসব কম্বল হস্তান্তর করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ব্যাংকটি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাইম ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান জাইম আহমেদ ও স্বতন্ত্র পরিচালক সি. কিউ. কে মুসতাক আহমদ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে কম্বল হস্তান্তর করেন।
