২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপণনের সাফল্য উদযাপন করল এলিট পেইন্ট

বিপণনে সফল ডিলারদের নিয়ে কক্সবাজারের একটি হোটেলে সাফল্যের উদযাপন করেছে এলিট পেইন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2021, 03:36 PM

Updated : 02 Aug 2022, 06:31 PM

‘সেলিব্রেশন অব সাকসেস-২০২১’ শিরোনামে এ অনুষ্ঠানে সফল ডিলারদের পুরস্কৃত করা হয় বলে এলিট পেইন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।

কোম্পানির পরিচালক সাজির আহমেদ ও রাবেজ আহমেদ অনুষ্ঠানে বক্তব্য দেন।

সাজির বলেন, “আগামী দিনে দ্বিগুণ লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাবে এলিট পেইন্ট। আরও ব্যাপক পরিসরে সাফল্য উদযাপন করব আমরা।”

রাবেজ আহমেদ বলেন, “আন্তর্জাতিক মানের ফ্যাক্টরি সেবা নিশ্চিত করা এবং বাজার চাহিদা পূরণের লক্ষ্যে পর্যাপ্ত কাঁচামাল আমদানি, রঙ প্রস্তুত ও সরবরাহ নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে এলিট পেইন্ট।