জেপি মরগ্যানের অ্যাওয়ার্ড পেল ইউসিবি
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ইউএস ডলার ক্লিয়ারিং এমটি২০২ কোয়ালিটি রিকগনিশন অ্যাওয়ার্ড পেয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গান এ পুরস্কার দিয়েছে।
এদিন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিলের হাতে সম্মাননা তুলে দেন জেপি মর্গানের এক্সিকিউটিভ ডিরেক্টর, হেড অব বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ অফিস সাজ্জাদ আনাম।
এসময় ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ফিন্যন্সিয়াল ইন্সটিটিউশন ও অফশোর ব্যাংকিং প্রধান মুমতাজ আহমেদ, জেপি মর্গানের ফিন্যন্সিয়াল ইন্সটিটিউশনস গ্রুপ হোলসেল পেমেন্টস অ্যাসোসিয়েট মোঃ আমিরুল ইসলাম ও ফিন্যন্সিয়াল ইন্সটিটিউশনস গ্রুপ হোলসেল পেমেন্টস অ্যানালিস্ট সাত্তার মোঃ ইমন উপস্থিত ছিলেন।
