২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩তম পুষ্টি ইলিশ উৎসবের উদ্বোধন

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ছয় দিনব্যাপী পুষ্টি ১৩তম ইলিশ উৎসব শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2021, 05:04 PM

Updated : 02 Aug 2022, 06:25 PM

রোববার শিক্ষামন্ত্রী দীপু মনি এ উৎসবের উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, “সারা বিশ্বে ইলিশের বাড়ি হিসেবে সবাই চাঁদপুর জেলাকেই চেনেন। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন সারা বিশ্বের সকল বাঙালিরা একসাথে এই ইলিশ উৎসবের সাথে জড়িত হবেন।”

মা ইলিশ রক্ষা আন্দোলনে সকলকে অংশগ্রহণের আহবান জানিয়ে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে একসঙ্গে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে টি কে গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ মোফাচ্ছেল হক বলেন, “বাঙালির প্রাণের এই উৎসবের সাথে থাকতে পেরে পুষ্টি এবং টি কে গ্রুপ ভীষণ গর্বিত। আমাদেরও উচিত মাছের রাজা এই ইলিশকে ভালোভাবে সংরক্ষণ করা।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা ও ইলিশ উৎসবের আহ্বায়ক দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশীদ, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন প্রমুখ।

মা ইলিশ ও জাটকা মাছ রক্ষার আন্দলোন হিসেবে এই আয়োজন চলবে আগামী ৬ অক্টোবর পর‌্যন্ত।