২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতৃত্বের বিকাশে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

কর্মীদের মধ্যে নেতৃত্বগুণের বিকাশ ঘটাতে পাঁচ দিনের একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2021, 09:47 PM

Updated : 02 Aug 2022, 06:25 PM

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) আয়োজনে এই কর্মসূচির শিরোনাম ছিল ‘এনহ্যান্সিং ক্যাপাসিটিজ অব পটেনশিয়াল লিডারস’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত এমডি মুহাম্মদ কায়সার আলী।

আইবিটিআরএ-এর প্রিন্সিপাল এসএম রবিউল হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে ব্যাংকের ডিএমডি জেকিউএম হাবিবুল্লাহ ও মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রোকন উদ্দিন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।