প্যান্ডোরা শ্রমিকদের জন্য বিকাশের বিশেষ সুবিধা
রেনেসাঁ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান প্যান্ডোরা সোয়েটার্সের শ্রমিকরা তাদের কারখানার ‘সুলভ বাজার’ থেকে পণ্য কিনে বিকাশে মূল্য পরিশোধে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৫ শতাংশ ক্যাশ ব্যাক পাবেন।
এই কারখানার শ্রমিকদের বেতন বিকাশের মাধ্যমে হয়।
বিকাশ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্যান্ডোরা শ্রমিকদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার কথা জানায়।
এই অফারের আওতায় একটি অ্যাকাউন্টে দিনে সর্বোচ্চ দুইবারে ২৫ টাকা এবং মাসে সর্বোচ্চ ৫০ টাকা ক্যাশব্যাক পাবেন একজন গ্রাহক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সুলভ বাজার’ থেকে শ্রমিকরা ক্যাশ আউট না করে বিকাশে পাওয়া বেতন থেকেই পেমেন্ট করে পণ্য কিনতে পারবেন। এর ফলে শ্রমিকদের সময় ও ক্যাশ আউটের খরচ দুটোই সাশ্রয় হবে।
রোববার গাজীপুরের প্যান্ডোরা সোয়েটার্স প্রাঙ্গণে মার্কেট ইনোভেশন ইন্টারন্যাশনাল লিমিটেড এবং বিকাশের যৌথ উদ্যোগে ‘সুলভ বাজার’ আউটলেটটির যাত্রা শুরু হয়।
এসময় বিকাশ পেমেন্ট সেবাও উদ্বোধন করেন রেনেসাঁ গ্রুপের মানব সম্পদ, প্রশাসন ও আইটি বিভাগের প্রধান সৈয়দা শায়লা আশরাফ, প্যান্ডোরা সোয়েটার্সের সিনিয়র জি এম এমরান আল মামুন (নিপু), বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং মার্কেট ইনোভেশন ইন্টারন্যাশনালের এমডি মেহেদি মো. মুরাদ।
