২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারাজে বিকাশ পেমেন্টে ১৫% ক্যাশব্যাক

ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ থেকে পণ্য কিনে বিকাশে পেমেন্ট করলে ১৫ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক পাবেন গ্রাহক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2021, 08:15 PM

Updated : 02 Aug 2022, 06:18 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, দারাজ এর ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত অফারটি নিতে পারবেন সব বিকাশ গ্রাহক।

এতে বলা হয়, অনলাইনে কেনাকাটা আরও সাশ্রয়ী করতে দারাজে হোম অ্যাপ্লায়েন্স, ফ্যাশন, লাইফস্টাইল, ইলেকট্রনিক্স, নিত্যপণ্য সামগ্রীসহ সব ধরনের কেনাকাটায় বিকাশ পেমেন্টে পাওয়া যাচ্ছে এই নগদ ছাড়।

ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক একবারে বা একাধিক কেনাকাটায় সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক নিতে পারবেন।

দারাজ থেকে কেনাকাটার জন্য পণ্য নির্বাচন করার পর পেমেন্ট অপশন থেকে বিকাশ নির্বাচন করতে হবে।

এরপর বিকাশ নম্বর ও ভেরিফিকেশন কোড দিলেই পেমেন্ট পদ্ধতির তালিকায় বিকাশ যুক্ত হয়ে যাবে। একবার এই অপশন যুক্ত হয়ে গেলে এরপর থেকে প্রতিবার শুধু বিকাশ পিন দিলেই পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে।

এই মুহূর্তে দারাজসহ দেশের আড়াই লাখের বেশি ছোট-বড় অনলাইন ও অফলাইন মার্চেন্ট থেকে বিকাশ পেমেন্ট করে কেনাকাটা করতে পারছেন গ্রাহক বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিকাশ অ্যাপ দিয়ে মার্চেন্ট পয়েন্টে থাকা কিউ আর কোড স্ক্যান করে খুব সহজেই ক্যাশবিহীন পেমেন্ট করার সুবিধা মিলছে।