২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিএমএমএসকে ৫০ লাখ টাকা দিল ইউসিবি

কর্পোরেট সামাজিক কার্যক্রমের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’কে ৫০ লাখ টাকা সহায়তা দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2021, 09:16 PM

Updated : 02 Aug 2022, 06:17 PM

বুধবার এই চেক হস্তান্তর হয় বলে ইউসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইউসিবির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী টিএমএসএস’র নির্বাহী পরিচালক হোসনে-আরা বেগমের কাছে চেকটি তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস, উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান।