২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশনাল মার্কেটিং কেস কম্পিটিশন ‘আইডিয়া হান্টার্স’

মধুর ব্র্যান্ড ডাবর হানি ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং ক্লাবের যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে ‘আইডিয়া হান্টার্স ২.০’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2021, 10:44 PM

Updated : 07 Apr 2022, 11:34 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন রাউন্ডের এই অনলাইন মার্কেটিং বিজনেস কেস প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্বের শিক্ষার্থীরা দুই থেকে তিন সদস্যের দল নিয়ে অংশ নেবে।

প্রতি রাউন্ডে অংশগ্রহণকারী দলকে পেশাদার মার্কেটিয়ারের দায়িত্ব পালন করে ‘অপ্রকাশিত বিজনেস কেস’ এর কৌশলগত সমাধান দিয়ে মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করতে হবে।

প্রতিযোগিতায় বিজয়ীরা ৭০ হাজার টাকার পুরস্কার পাবেন। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেকে সনদ পাবেন।