২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপায় অফিসে ব্রাজিলের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দি অলিভেইরা জুনিয়র ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড (উপায়) অফিস পরিদর্শন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2021, 10:38 PM

Updated : 02 Aug 2022, 06:17 PM

সম্প্রতি তিনি উপায়’র চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানটি।

এসময় আরও উপস্থিত ছিলেন উপায়’র পরিচালক আরিফ কাদরি, বশির আহমেদ, এটিএম তাহমিদুজ্জামান, স্বতন্ত্র পরিচালক আশরাফ বিন তাজ এবং ব্যবস্থাপনা পরিচালক সাইদুল হক খন্দকার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রুত সময়ের মধ্যেই উপায় সেবা বাংলাদেশব্যাপী জনপ্রিয় হওয়ায় ব্রাজিলের রাষ্ট্রদূত এর প্রশংসা করেন।

উপায় এর মাধ্যমে গ্রাহকরা মোবাইলে টাকা আদান-প্রদান, বিল পরিশোধ, কেনাকাটা, রেমিট্যান্স গ্রহণ, বেতন প্রদান, মোবাইল রিচার্জ, ট্রাফিক ফাইন পরিশোধ এবং ভারতীয় ভিসা ফি পরিশোধ করতে পারছেন।