২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমওয়ার্ড ২০২১ এ ২১টি পুরস্কার জিতল মিডিয়াকম

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘কমওয়ার্ড ২০২১’ এ বিভিন্ন শ্রেণিতে সর্বমোট ২১টি পুরস্কার জিতেছে বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2021, 07:42 PM

Updated : 19 Aug 2022, 04:44 PM

ভার্চুয়াল প্ল্যাটফর্মে গত শনিবার আয়োজিত কমওয়ার্ডের দশম আসরে মিডিয়াকম ২১টি পুরস্কার অর্জনের মাধ্যমে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার জয়ের কৃতিত্ব অর্জন করে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর মধ্যে ২টি গোল্ড, ৯টি সিলভার এবং ১০টি ব্রোঞ্জ পুরস্কার রয়েছে।

কোভিড মহামারীর কারণে গত বছর কমওয়ার্ড অনুষ্ঠিত না হওয়ায় এবারের আসরে দুই বছরের কাজগুলোর পুরস্কার একসঙ্গে দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবারে ১১শরও বেশি কাজ জমা পড়েছিল। এর মধ্যে মিডিয়াকমের সেনোরা, মেরিল লিপ বাম, রিভাইভ ট্যালক, সেপনিল, রাঁধুনী, এটুআইসহ আরও কিছু পণ্যের বিজ্ঞাপন জিতে নিয়েছে পুরস্কার।

ক্যাম্পেইন ফর উইমেন, ব্র্যান্ড এক্সপেরিয়েন্স, নেটিভ, কোভিড রেসপন্স, ডিজিটাল, আর্ট ডিরেকশন, প্রিন্ট, সোশ্যাল ক্যাম্পেইন, ফিল্ম, কপিরাইটিং, ফিল্ম ক্রাফটিংসহ বিভিন্ন ক্যাটেগরিতে ক্যাম্পেইনের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারগুলো জিতেছে মিডিয়াকম।