জেনারেল হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম দিল বিএসআরএম
চট্টগ্রামের জেনারেল হাসপাতালকে চিকিৎসা সরঞ্জাম দিয়ে সহায়তা করেছে রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম।
বিএসআরএমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের জেনারেল হাসপাতালে আট শয্যার যে এইচডিইউ ইউনিট উদ্বোধন হয়েছে, তার বেশিরভাগ মেডিকেল সরঞ্জাম, আসবাবপত্র সরবরাহসহ ইউনিটটি সাজাতে সার্বিক সহায়তা করেছে তারা।
রোববার আনুষ্ঠানিকভাবে এইচডিইউ ইউনিটি উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি।
অনুষ্ঠানে বিএসআরএমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত।
