মালিবাগে স্যামসাংয়ের বিক্রয়কেন্দ্র
ঢাকার মালিবাগে স্যামসাং কনজুমার ইলেক্ট্রনিক্স পণ্যের একটি নতুন বিক্রয়কেন্দ্র চালু হয়েছে।
স্যামসাংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক্সেল টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক ও লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর এবং স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হয়্যানসাং উ সহ শনিবার এ বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করেন।
এছাড়া এক্সেল টেলিকম এবং স্যামসাং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
এক্সেল টেলিকম প্রাইভেট লিমিটেড লাবিব গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান এবং স্যামসাং বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর।
পোশাক শিল্প, ব্যাংকিং, লিজিং, ইলেকট্রনিক্স, আইটি, প্যাকেজিং, পোল্ট্রি, ফিশারিজ ও কৃষিখাতে প্রায় ২০টি অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে লাবিব গ্রুপের।
