মিনিস্টারের পণ্যে দোকানিদের জন্য উপহার
ইলেকট্রনিক্স ব্র্যান্ড মিনিস্টারের পণ্য কিনলে দোকানিরাও উপহার পাবে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিনিস্টার গ্রুপ জানিয়েছে, দুই মাসের মধ্যে দুই লক্ষ টাকার বেশি ‘হিউম্যান কেয়ার’ পণ্য কিনলে যে কোনো খুচরা বিক্রেতা পাবে ফ্রিজ কিংবা রেফ্রিজারেটর।
এই কর্মসূচিতে জুলাই মাসের সেরা দোকানি নির্বাচিত হয়েছে নারায়ণগঞ্জের ফুলপট্টি এলাকার হাজী শরীয়তউল্লাহ স্টোর, মায়ের দোয়া স্টোর ও আলম ব্রাদার্স।
এছাড়া সাভারের ভাতিজা জেনারেল স্টোর, বিগ বাজার জেনারেল স্টোর, আশুলিয়ার বিসমিল্লাহ্ জেনারেল স্টোর এই তালিকায় রয়েছে।
এছাড়া রয়েছে বরিশাল সদরের খোকন শরীফ স্টোর, পটুয়াখালীর কলাপাড়া এলাকার মোস্তফা স্টোর, কুষ্টিয়ার ভেড়ামারার নয়ন ট্রেডার্স, ধামুরচাকলার পীরগাছার লিজা জেনারেল স্টোর এবং কালিয়াকৈরের রুপা জেনারেল স্টোর।
মিনিস্টার গ্রুপের এজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) হাফিজুল করিম বলেন, “ইতোমধ্যে রুপা জেনারেল স্টোরে আমরা ৩২ ইঞ্চির একটি এলইডি টিভি প্রদান করেছি। এলইডি টিভির এই প্রোগ্রামটা আমাদের দেড় লক্ষ টাকার উপরে ছিল। এই প্রোগ্রামটা আমাদের এখনও চলমান।
“এখনও যদি কোনো পার্টি একই ইনভয়েসে বা পার্ট বাই পার্ট নিয়েও দুই মাসের মধ্যে দুই লক্ষ টাকার হিউম্যান কেয়ার প্রোডাক্ট ক্রয় করে, তাহলে সেও আমাদের এই প্রোগ্রামের আওতায় আসবে।”
