২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানা ব্র্যান্ডের পণ্য কিনে বিকাশে মূল্য পরিশোধে ছাড়

কয়েকটি ব্র্যান্ডের পণ্য কিনে বিকাশে মূল্য পরিশোধে ছাড় মিলেছে। মূল্য ছাড়ের পাশাপাশি ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে অনলাইনে কেনাকাটায়ও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2021, 07:14 PM

Updated : 02 Aug 2022, 06:15 PM

বিকাশ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রিয়শপ, শাদলিন’স, ই-বাংলা, কাবলিওয়ালা ও কিসব থেকে অনলাইনে পণ্য কিনে এই ক্যাশব্যাক পাওয়া যাবে।

ওয়ালটন প্লাজা এবং ফ্রিল্যান্ডের বিক্রয় কেন্দ্র কিংবা অনলাইন থেকে কিনলেও মূল্যছাড় ও ক্যাশব্যাক পাওয়া যাবে।

৩১ অগাস্ট পর্যন্ত ওয়ালটন প্লাজা থেকে টিভি ছাড়া অন্য যে কোনো ইলেকট্রনিক পণ্য কিনে বিকাশে মূল্য পরিশোধে গ্রাহক পাবেন ১০ শতাংশ মূল্যছাড়।

ফ্যাশন ব্র্যান্ড ফ্রিল্যান্ডের বিক্রয় কেন্দ্র কিংবা অনলাইন থেকে কেনাকাটায় বিকাশ গ্রাহকরা ১২ শতাংশ ক্যাশব্যাক পাবেন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রিয়শপ থেকে কিনলে বিকাশ গ্রাহকরা প্রতিবার পেতে পারেন ১০ শতাংশ ছাড়, তবে তা সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত। ২০ সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ পাওয়া যাবে। প্রতিবার ডিসকাউন্ট পেতে ন্যূনতম ৫০০ টাকার কেনাকাটা করতে হবে।

শাদলিন’স ৩১ অগাস্ট পর্যন্ত কেনাকাটায় ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।

জামাকাপড়, জুতাসহ লাইফস্টাইল পণ্যের অনলাইন শপ ‘ই-বাংলা’ থেকে কেনাকাটায় বিকাশ গ্রাহকরা পাবেন ১০ শতাংশ ক্যাশব্যাক। এই সুযোগ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

কাবলিওয়ালায় ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।

‘কিসব’ থেকে বই কিনে পেমেন্ট বিকাশ করলেই মিলছে ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটি যতবার খুশি নিতে পারবেন গ্রাহক। তা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।