অলটাইম ব্রেড দিয়ে সকালের নাস্তা তৈরির ছবি পাঠালে পুরস্কার
দেশের অন্যতম জনপ্রিয় বেকারি ব্র্যান্ড অলটাইম ‘ফিউচার রেডি ফ্যামিলি’ শীর্ষক নতুন কর্মসূচি শুরু করেছে, যার আওতায় অলটাইম ব্রেড দিয়ে সকালের মজাদার নাস্তা তৈরি করে ছবি তুলে কিংবা ভিডিও পাঠিয়ে দিলে পাওয়া যাবে বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার।
১৫ অগাস্ট শুরু হওয়া এ কর্মসূচি আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় অলটাইম।
এতে আরও জানানো হয়, কর্মসূচীর আওতায় টিভি, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, ইলেকট্রিক আয়রনসহ আরও অনেক ধরণের পুরস্কার রয়েছে।
অলটাইম এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মনিরুল ইসলাম বলেন, “করোনার সময় শারীরিক সুস্থতার জন্য স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা খুব জরুরি। আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিষয়টি সকলের সামনে তুলে ধরছি।
“অলটাইম ব্রেড অত্যন্ত স্বাস্থ্যকর পরিবেশে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই তৈরি হচ্ছে। এরফলে ভোক্তারা সহজেই অলটাইম ব্রেড দিয়ে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর খাবার তৈরি করতে পারেন।”
অলটাইম এর ব্র্যান্ড ম্যানেজার মাহমুদুল হাসান বলেন, “ক্যাম্পেইনে অংশ নিতে প্রথমে অলটাইম ব্রেড দিয়ে স্বাস্থ্যকর সকালের নাস্তা প্রস্তুত করতে হবে। এরপর সেই খাবারের সাথে অলটাইম ব্রেডের প্যাকেটসহ সেলফি কিংবা ভিডিও পাঠিয়ে দিতে হবে অলটাইম এর ফেসবুক পেজের (www.facebook.com/alltime.pran) কমেন্টে কিংবা ইনবক্সে।
“সেখান থেকে সেরা ছবি বাছাই করে বিজয়ী করা হবে।”
