‘সোয়াপে’ পুরানো পণ্য বিক্রির দাম ‘নগদ’-এ নিলেই বোনাস
রি-কমার্স ব্র্যান্ড সোয়াপের ‘চয়েস ইজ ইওরস’ ক্যাম্পেইনে পুরনো পণ্য বিক্রির মূল্য ডাক বিভাগের আর্থিক সেবা ‘নগদ’ এর মাধ্যমে নিলে গ্রাহকেরা ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বোনাস পাবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, সোয়াপের ‘নগদ ডিল-এ বেশি লাভ’ অফারে গ্রাহকরা এখন ঘরে বসেই মোবাইল ফোন, ল্যাপটপ, বাইক, গাড়ি এবং ফার্নিচার ক্রয়-বিক্রয়সহ পুরানো জিনিসপত্র বদল করতে পারবেন।
‘নগদ ডিল-এ বেশি লাভ’ এই অফার চলবে ৩১ অগাস্ট পর্যন্ত।
গ্রাহক বোনাসের টাকা পণ্য বিক্রির ৩০ কার্যদিবস পরে নিলে পাবেন সর্বোচ্চ ৩০ শতাংশ বা ৩০ হাজার টাকা পর্যন্ত বোনাস। ১৫ কার্যদিবস পরে নিলে ২০ শতাংশ বা ২০ হাজার টাকা বোনাস। আর তাৎক্ষণিক নিলে পাবেন ১০ শতাংশ বা ১০ হাজার টাকা পর্যন্ত বোনাস।
সোয়াপের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজ হোসেন বলেন, তাদের প্রতিষ্ঠান বিশ্বাস করে, ‘পুরানো মানে ফেলনা নয়, পুরানো মানে সম্পদ’।
“পুরানো জিনিস আবার ব্যবহার করে দেশের ইলেকট্রনিক বর্জ্য কমিয়ে অর্থনীতিতে অবদান রাখতে সোয়াপ বদ্ধপরিকর।”
নগদের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, “নগদ দেশীয় যে কোনো উদ্যোগের সঙ্গে থাকাটা জরুরি মনে করে। সোয়াপের এই অফারের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতা যাতে উপকৃত হন, সেজন্য নগদ একটা ভূমিকা রাখার চেষ্টা করবে।”
