দারাজে পেমেন্ট বিকাশ করলেই ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক
অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম দারাজে পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
অফার চলাকালীন ৩১ অগাস্ট পর্যন্ত একজন গ্রাহক সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিকাশ।
করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে ঘরে বসেই অনলাইনে কেনাকাটায় ডিজিটাল পেমেন্ট করতে গ্রাহকরা ব্যবহার করছেন বিকাশ। তাদের কেনাকাটা আরও সাশ্রয়ী করতেই দারাজে পোশাক, জুতা, ইলেকট্রনিক্স, গ্রোসারি, ডিজিটাল পণ্য, প্রসাধনী সামগ্রী, বাড়ির সাজসজ্জার সামগ্রীসহ বিভিন্ন ধরণের পণ্যের পেমেন্ট বিকাশ করলে মিলছে এই ক্যাশব্যাক।
দারাজসহ সারা দেশের আড়াই লাখেরও বেশি অনলাইন ও অফলাইন মার্চেন্ট থেকে বিকাশ পেমেন্ট করে কেনাকাটা করতে পারছেন গ্রাহকরা।
