৫০০ জনকে প্রশিক্ষণ দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইউসেপ
বাংলাদেশে করোনাভাইরাসে জীবিকা হারানো ব্যক্তিদের স্বাবলম্বী করতে রাজশাহী ও খুলনার ৫০০ জন প্রশিক্ষণ দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ইউসেপ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
বাংলাদেশ সম্প্রতি দ্বিতীয় দফায় দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান পুনর্গঠন কর্মসূচী চালু করার ঘোষণা দিয়েছে।
এর আগে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ইউসেপ প্রথম ধাপে রাজশাহী এবং রংপুরের ৩০০ জন ব্যক্তি প্রশিক্ষণ দিয়েছিল।
এবার দ্বিতীয় ধাপে এবার রাজশাহী ও খুলনার ৫০০ জন ব্যক্তিকে কর্মসংস্থান পুনর্গঠন করার প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে।
এই কর্মসূচীতে সুযোগ প্রাপ্ত ব্যক্তিরা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক ক্ষেত্রগুলোর কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষানবিশ প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়ন করতে সক্ষম হবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয় বলেন, “বর্তমান মহামারী অর্থনৈতিকভাবে দুর্বল ব্যক্তিদের জীবন ও জীবিকার মধ্যে এক অসামঞ্জস্যপূর্ণ প্রভাব ফেলেছে। প্রথম পর্বের দুর্দান্ত সাফল্যের পর দ্বিতীয়বারের মতো এই কর্মসূচীটি আগের চেয়ে আরও বৃহদাকারে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। সম্প্রতি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান পুনর্গঠন কর্মসূচীর অংশ হিসেবে অভিবাসী শ্রমিকদের সহায়তার জন্য একটি অনুরুপ উদ্যোগও নেয়া হয়েছে। সামনে আমাদের জন্যে এক বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে। যে কারণে আমরা আমাদের চেষ্টা ও পরীক্ষিত সাফল্যগুলো যতটা সম্ভব ব্যাপকভাবে অবহিত করছি যেন অন্যান্য সামাজিক দায়বদ্ধ সংস্থাগুলিও আমাদের উদ্যোগ থেকে অনুপ্রেরণা নিয়ে সময়মতো জনগণের পাশে থেকে তাদের পুনর্গঠনে অংশীদার হতে পারে।”
ইউসেপ বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল করিম বলেন, “এই মহামারীকালে চাকরি হারানো তরুণদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। দ্বিতীয়বারের মতো দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান পুনর্গঠন কর্মসূচী শুরু করতে সহায়তা করার জন্য এবং আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-এর কাছে কৃতজ্ঞ।”
তিনি তাঁর বক্তব্যে জানান, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও ভালো অবদান রাখতে তরুণদের "উৎপাদনশীল এবং প্রগতিশীল কর্মী" হিসেবে সজ্জিত করতে ইউসেপ বাংলাদেশের অঙ্গীকারবদ্ধ। এছাড়াও তিনি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান পুনর্গঠনের মাধ্যমে চাকরি হারানো তরুণদের এবং তাদের পরিবারকে সাহায্য করার লক্ষ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ইউসেপ বাংলাদেশ-এর বর্ধিত অংশীদারিত্বের বিষয়টি আলোকপাত করেন।
