২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেরা রান্নাঘরের খোঁজে’: সুযোগ শেষ হচ্ছে রোববার

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রেশ এলপি গ্যাসের আয়োজনে ‘সেরা রান্নাঘরের খোঁজে’ ক্যাম্পেইন শেষ হচ্ছে রোববার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2021, 12:25 AM

Updated : 02 Aug 2022, 06:11 PM

গত ৮ জুলাই শুরু হওয়া এ ক্যাম্পেইনে পুরস্কার হিসেবে রয়েছে ১ টন এসি, ওয়াশিং মেশিন, স্মার্টফোন, ডায়মন্ডের চেইন ও গোল্ড রিং।

মেঘনা গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুরু থেকেই তাদের এ ক্যাম্পেইন সোশ্যাল মিডিয়ায় ‘অভূতপূর্ব’ সাড়া ফেলেছে। ইতোমধ্যে ক্যাম্পেইনে অংশ নিয়েছেন সহস্রাধিক মানুষ।

এ ক্যাম্পেইনে অংশ নেওয়ার নিয়ম হল, নিজের বাসার পরিপাটি রান্নাঘরের একটি ছবি/সেলফি তুলে ফ্রেশ এলপি গ্যাসের ফেইসবুক পেইজের ইনবক্সে নাম, ঠিকানা ও ফোন নম্বরসহ পাঠাতে হবে। সেইসাথে নিজ নিজ ফেইসবুক প্রোফাইল থেকে #freshlpg #bestkitchen-হ্যাসট্যাগসহ পাবলিক পোস্ট করতে হবে।

মূল পাঁচটি পুরস্কার ছাড়াও প্রথম ৫০০ জন অংশগ্রহণকারী পাবেন ফ্রেশ এলপি গ্যাস-এর পক্ষ থেকে একটি কিচেন অ্যাপ্রন।

সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ অর্চিতা স্পর্শিয়া ও মুমতাহিনা টয়া-ও এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন বিজ্ঞপ্তিতে জানান হয়।