চা বোর্ডে নতুন চেয়ারম্যান
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল মো. আশরাফুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।
এদিকে চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জহিরুল ইসলামকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অন্য এক আদেশে মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
