‘নগদ’ এর পিন পরিবর্তন করতে পারবেন গ্রাহক নিজেই
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অপারেটর নগদের পিন ভুলে গেলে গ্রাহকরা নিজেই নতুন পিন তৈরি করতে পারবেন।
এর আগে কল সেন্টারে ফোন করে গ্রাহককে পিন রিসেট করতে হত। ভোগান্তি কমাতেই নতুন এ সুবিধা আনার কথা জানিয়েছে নগদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিন রিসেটের ক্ষেত্রে গ্রাহককে মুঠোফোনে *১৬৭# ডায়াল করতে হবে। সেখানে ৮ নম্বর অপশনে গিয়ে কয়েকধাপে কিছু তথ্য প্রদান করে গ্রাহক পিন রিসেট করতে পারবেন।
একসাথে সর্বোচ্চ পাঁচবার পিন রিসেটের চেষ্টা করা যাবে। পরপর পাঁচবার ভুল হলে গ্রাহকের পিন রিসেট অপশন চার ঘণ্টার জন্য ব্লক হয়ে যাবে। চার ঘণ্টা পর আবার অ্যাকাউন্টের পিন রিসেট করতে পারবেন গ্রাহক।
ব্লকের চার ঘণ্টার মধ্যে পিন রিসেট করতে হলে নগদের কল সেন্টার ১৬১৬৭ বা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ নম্বরে যোগাযোগ করতে হবে।
নগদ এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “এখন নগদ এর গ্রাহকরা তাদের পিন ভুলে গেলেও নিজেই নিজের অ্যাকাউন্টের পিন সেট বা পরিবর্তন করতে পারবেন।
“গ্রাহকরা একটু সচেতন হয়ে নিজের পিন কারও সাথে শেয়ার না করলে কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না। কারণ নগদে কারও পক্ষে পিন ছাড়া প্রবেশ করার প্রযুক্তিগত সুবিধা নেই।”
