বেজার নির্বাহী চেয়ারম্যান পদে ইউসুফ হারুনের যোগদান
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ- বেজার নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন জ্যেষ্ঠ সচিব শেখ ইউসুফ হারুন।
শেখ ইউসুফ হারুন।
গত ২১ জুন শেখ ইউসুফ হারুনকে তিন বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়। তিনি সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
বেজায় যোগ দিয়ে শেখ ইউসুফ হারুন বলেন, “বেজা বিনিয়োগবান্ধব সংস্থা হিসেবে শক্তিশালী প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। আমাদের দায়িত্ব হবে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শিল্পের আধুনিকায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ সৃষ্টি করে এ সংস্থার সুনাম আরও বৃদ্ধি করা এবং অর্থনৈতিক অঞ্চলের কাজে দৃশ্যমান পরিবর্তন সাধন করা।”
