চুয়াডাঙ্গায় দুস্থদের মধ্যে রাজ্জাক খান রাজের খাদ্যসামগ্রী বিতরণ
চুয়াডাঙ্গায় গরিব ও দুস্থ পরিবারগুলোকে মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এ রাজ্জাক খান রাজের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিনিস্টার গ্রুপ জানায়, রোববার চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর সুলতানা আঞ্জু (রত্না), নুরুল আলম সরকার, মিয়া মহাম্মদ শোয়েব (রতন), আব্দুর রাজ্জাক এবং মিনিস্টারের শো-রুম ম্যানেজার কামরুজ্জামান কামালের উপস্থিতিতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সারাদেশে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। এতে বিপাকে পড়েছে গরিব, দুস্থ ও নিম্নবিত্ত মানুষ। “এমতাবস্থায় তাদের পক্ষে খাবার ব্যবস্থা করা কষ্টসাধ্য। তাই মিনিস্টার গ্রুপের পক্ষ থেকে এসমস্ত পরিবারের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়,” বলা হয় বিজ্ঞপ্তিতে।
