২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌপথে প্রথম খাদ্যপণ্য রপ্তানি করবে প্রাণ

নৌপ্রটোকল চুক্তির আওতায় ভারতে প্রাণ পণ্য পাঠানোর মধ্য দিয়ে নৌপথে খাদ্যপণ্যের প্রথম রপ্তানি শুরু হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2021, 09:47 PM

Updated : 02 Aug 2022, 05:32 PM

প্রাণ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মঙ্গলবার নরসিংদীর পলাশ উপজেলার প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে নৌপথে পণ্য রপ্তানির উদ্বোধন হবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ কার্যক্রমের উদ্বোধন করবেন।