২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গদখালীর ফুলচাষিদের ঋণ দিল এসআইবিএল

ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালীর প্রান্তিক ফুলচাষিদের মধ্যে যারা মহামারীতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ঋণ দিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2021, 09:49 PM

Updated : 02 Aug 2022, 05:14 PM

ব্যাংকের নাভারণ শাখা সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এই ঋণ দেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তবে কতজন ফুলচাষিকে কত টাকা ঋণ দেওয়া হয়েছে, সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কোনো তথ্য দেওয়া হয়নি।

সেখানে বলা হয়, ব্যাংকের নাভারণ শাখার ব্যবস্থাপক মো. আলমগীরের সভাপতিত্বে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান ওই অনুষ্ঠানে ফুলচাষিদের মাঝে ঋণের চেক হস্তান্তর করেন।