২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিবিএইচের এমডি হলেন নাসিমুল বাতেন

ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশনের (ডিবিএইচ) ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা পদে যোগ দিয়েছেন নাসিমুল বাতেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2021, 11:28 PM

Updated : 02 Aug 2022, 05:13 PM

রোববার ডিবিএইচ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাসিমুল বাতেন কোম্পানির ডিএমডি এবং ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এমডি পদে তার নিয়োগ অনুমোদন করে।

নাসিমুল বাতেন ডিবিএইচে যোগ দেন ১৯৯৮ সালের শুরুতে। দীর্ঘ ২৩ বছরে এ কোম্পানির হেড অফ বিজনেস, হেড অফ অপারেশনস, হেড অফ হোম লোনস, হেড অফ ব্রাঞ্চসহ বিভিন্ন পদে তিনি দায়িত্ব পালন করেছেন।

ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র নাসিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ এবং এমবিএ করেছেন।