নরসিংদীর শিবপুরে মিনিস্টারের বিক্রয় কেন্দ্র
নরসিংদীর শিবপুর উপজেলা সদরে মিনিস্টারের নতুন বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার মিনিস্টার ইলেকট্রনিক্সের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুঁইয়া, স্থানীয় সমাজসেবী মোজাম্মেল হক, শিবপুর থানার ওসি, মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার এবং স্থানীয় ব্যবসায়ীরা।
‘আমার পণ্য আমার দেশ, গড়ব বাংলাদেশ" এই স্লোগানকে ধারণ করে চলছে দেশীয় ইলেক্ট্রনিক্স পণ্যের ব্র্যান্ড মিনিস্টার।
