জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেলকে জাইকার অনুদান
জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালকে ২০ হাজার করোনভাইরাস সুরক্ষা সামগ্রী দিয়েছে জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকা।
হাসপাতালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, গত মঙ্গলবার এক অনুষ্ঠানে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম হোসেনের কাছে এ সব সামগ্রী তুলে দেন জাইকার প্রতিনিধি ইউহো হায়াকাওয়া ও জাপান দূতাবাসের অন্যতম সমন্বয়কারী কেনজি ইবিহারা।
রাজধানীর পাশে টঙ্গীর তুরাগ এলাকায় বাংলাদেশের আইচি মেডিকেল গ্রুপ ও জাপানের শিপ হেলথকেয়ার এর যৌথ উদ্যোগে হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছে।
হাপাতালের ব্যবস্থাপনা পরিচালক জানান, গত ৫ জুন থেকে হাসাপাতালটি কোভিড হাসপাতাল হিসাবে সহস্রাধিক দেশি-বিদেশি রোগীকে চিকিৎসা দিয়েছে। আগামী ১৫ জানুয়ারি থেকে এটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে।
জাইকা প্রতিনিধি বলেন, বাংলাদেশের বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাইকা বহুদিন ধরেই উন্নয়ন প্রকল্পের অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে। সেবা ক্ষেত্রেও জাইকা সব সময় বাংলাদেশের পাশে থাকবে।
