২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে জিএম হচ্ছেন ১৯ জন

রাষ্ট্রায়ত্ত দুটি বিশেষায়িত ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের ১৯ জন উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পদোন্নতি পেয়ে মহাব্যবস্থাপক (জিএম) হচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2020, 01:11 AM

Updated : 18 Aug 2022, 04:12 PM

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বুধবার পদোন্নতির জন্য যোগ্য এই কর্মকর্তাদের তালিকা প্রকাশ করে। এখন নিয়ম অনুযায়ী ব্যাংকগুলো বাকি আনুষ্ঠানিকতা সারবে।

এই কর্মকর্তারা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি), বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) এবং কর্মসংস্থান ব্যাংকে কর্মরত আছেন।

তালিকায় দেখা যায়, সর্বোচ্চ আটজনের নাম রয়েছে বিএইচবিএফসি’র। এ ছাড়া ছয়জন বিকেবির এবং পাঁচ জন কর্মসংস্থান ব্যাংকের।

বিএইচবিএফসির আটজন হলেন অনিল বিকাশ চাকমা, দীপংকর রায়, নূর আলম সরদার, জেড এম হাফিজুর রহমান, খাইরুল ইসলাম, মোহা. খালেদুজ্জামান, জয়নুল ইসলাম ওআশরাফুজ্জামান খান।

এদের মধ্যে একজনের চাকরি আছে আর মাত্র দেড় মাস। তিনজনের চাকরির মেয়াদ শেষ হবে আগামী বছর। বাকি চারজনের চাকরি আছে ২০২৫, ২০২৮, ২০৩১ ও ২০৩৩ সাল পর্যন্ত।

Image
পদোন্নতি পাওয়া ছয়জন কৃষি ব্যাংকের কর্মকর্তা

পদোন্নতি পাওয়া ছয়জন কৃষি ব্যাংকের কর্মকর্তা

বিকেবির ছয়জন হলেন দিদারুল ইসলাম মজুমদার, মাহতাব আলী রাশেদী, সত্য নারায়ণ দাস, মাহমুদা বেগম, রেজ্জাকুল হায়দার চৌধুরী ও মোশারফ হোসেন।

এর মধ্যে একজনের চাকরি ২০২৪ সাল পর্যন্ত থাকলেও বাকি পাঁচ জনেরই চাকরি আছে ২০২১ সাল পর্যন্ত।

কর্মসংস্থান ব্যাংকের পাঁচ জন হলেন জয়নাল আবেদীন, মাহমুদা ইয়াসমীন, মাকসুদা নাসরিন, মো. আনিসুজ্জামান ও বাবর আলী।

এদের মধ্যে একজনের চাকরি ২০২১ সালে শেষ হবে। বাকি চারজন অবসরে যাবেন ২০২৪ ও ২০২৬ সালে।

তালিকা বিশ্লেষণে দেখা যায়, কেউ ২০ বছর ধরে চাকরি করছেন, কেউ করছেন ৩৬ বছর ধরে। তিন থেকে চার বছরের বেশি সময় ধরে তারা ডিজিএম পদে আছেন।